দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ১৫ জুলাই, ২০২৫ ১০:০৫ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কমপ্লেক্স সংলগ্ন পুকুরপাড়ে সড়কের সিসি ঢালাই উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. বরকত উল্লাহ এ উন্নয়নকাজের উদ্বোধন করেন।
উন্নয়নকাজটি এডিপি প্রকল্পের আওতায় জগন্নাথপুর পৌরসভার ৬নং ওয়ার্ডে বাস্তবায়িত হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হেলাল আবেদীন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউএনও ও পৌর প্রশাসক বরকত উল্লাহ বলেন, 'জগন্নাথপুর পৌর এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তা ধাপে ধাপে উন্নয়নের আওতায় আনা হবে। আমি দায়িত্বে থাকাকালে যতটুকু সম্ভব, উন্নয়ন কাজে সহযোগিতা করে যাব।'
জগন্নাথপুর উন্নয়ন কাজ, সিসি ঢালাই রাস্তা, বরকত উল্লাহ ইউএনও, জগন্নাথপুর পৌরসভা, এলজিইডি সুনামগঞ্জ