০৪ মে ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ জুলাই, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ন


সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সরকারের মদদপুষ্ট চক্রান্তের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিল শুরু হয়। বৃষ্টিকে উপেক্ষা করে দলীয় নেতাকর্মীরা নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাকিল মুর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ।

সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগের সাংগঠনিক দলনেতা ডা. জাহেদুল কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির উদ্দিন শাহীন এবং সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা।

উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, বিশ্বনাথের সদস্য সচিব আশিকুর রহমান রানা এবং গোলাপগঞ্জের আহ্বায়ক মওদুদুল হক সুমন বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ বলেন, 'একাত্তরের পরাজিত শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে। তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে বিএনপির ওপর দোষ চাপানোর ষড়যন্ত্রে লিপ্ত।'

সভাপতির বক্তব্যে আব্দুল আহাদ খান জামাল বলেন, 'দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দিল্লি ও পিল্লির দালালদের রুখতে হবে।'

সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলনকে বেগবান করার অঙ্গীকার করেন নেতাকর্মীরা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট স্বেচ্ছাসেবক দল, সিলেটে বিক্ষোভ মিছিল, বিএনপি কর্মসূচি সিলেট, মাছুম বিল্লাহ, ডা. জাহেদুল কবির, সিলেট রাজনীতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ