জগন্নাথপুরে উপবৃত্তির প্রলোভনে মাদরাসাছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা
দৈনন্দিন
প্রকাশঃ ১৪ জুলাই, ২০২৫ ৮:২০ অপরাহ্ন
গোলাপগঞ্জে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় পৌর শহরের একটি রেস্টুরেন্টে উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে দোয়া পরিচালনা করেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল।
দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মজির উদ্দিন চাকলাদারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আসজাদুর রহমান রুম্মানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক কবির আহমদ, পৌর জাতীয় পার্টির আহবায়ক জহির উদ্দিন, সদস্য সচিব আব্দুর রউফ, সিনিয়র আহবায়ক ফারুক আলী, নাজিম উদ্দিন।
আলোচনা সভায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপজেলা ও পৌর জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট, গোলাপগঞ্জ, এরশাদ, মৃত্যুবার্ষিকী