০৪ মে ২০২৬

দৈনন্দিন

স্কলার্সহোমে প্রয়াত অধ্যক্ষ প্রাণবন্ধু বিশ্বাসের স্মরণে শোকসভা

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৩ জুলাই, ২০২৫ ৭:০৫ অপরাহ্ন


স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাসের প্রয়াত অধ্যক্ষ প্রাণবন্ধু বিশ্বাসের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) সকাল থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে নেমে আসে শোকের ছায়া।

প্রায় এক যুগ ধরে শিবগঞ্জ ক্যাম্পাসে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন প্রাণবন্ধু বিশ্বাস। শোকসভা শুরু হয় এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে, সঞ্চালনায় ছিলেন শারমিন সুলতানা।

শোকসভায় উপস্থিত ছিলেন, স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মুনির আহমেদ, স্কলার্সহোম দক্ষিণ সুরমা ক্যাম্পাসের অধ্যক্ষ নাজমুল বারী জামালী, টিলাগড় ক্যাম্পাসের অধ্যক্ষ আখতারি বেগম, মেজরটিলা ক্যাম্পাসের অধ্যক্ষ ফয়জুল হক, পাঠানটুলা ক্যাম্পাসের উপাধ্যক্ষ আব্দুল আজিজ, প্রিপারেটরি স্কুল (পাঠানটুলা)–এর উপাধ্যক্ষ জেবুন্নেসা জীবন, মেজরটিলা প্রাইমারি শাখার উপাধ্যক্ষ নাহিদা খান এবং শাহী ঈদগাহ ক্যাম্পাসের উপাধ্যক্ষ আশরাফ হোসাইন চৌধুরী।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শানিজ ফাতেমা ইব্রাহীম, লাভলী ইয়াসমিন, সুলতানা শফিকা পারভীন, হুসনেআরা পপি, মিথিলা চক্রবর্তী এবং সুদিপ্তা। বক্তারা সবাই স্মরণ করেন স্যারের শাসন আর স্নেহের কথা, তাঁর অসাধারণ মানবিক গুণাবলির কথা।

এ সময় ছোট শিক্ষার্থী ইফফাত জামিলা নিহা ও সম্পূর্ণা পাল তাদের প্রিয় শিক্ষককে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

স্কলার্সহোম, শিবগঞ্জ, অধ্যক্ষ, শোক সভা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ