প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০০ বেডে রূপান্তর করব: প্রধানমন্ত্রী
রাজনীতি
প্রকাশঃ ১২ জুলাই, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ভোটকেন্দ্র ভিত্তিক দায়িত্বপ্রাপ্তদের নিয়ে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) পৌর সদরের আব্দুস সামাদ অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা মাঈনুদ্দিন প্রধান এবং ইসলামী সংগীত পরিবেশন করেন ছাত্রশিবিরের সাথী আহমেদ মুত্তাকী বিন কবির।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও আসন কমিটির পরিচালক মাওলানা আব্দুল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান।
এ ছাড়া আরও বক্তব্য দেন পৌর জামায়াত সভাপতি আবুল হোসাইন মো. ওয়ালী উল্লাহ, শ্রমিককল্যাণ ফেডারেশন জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি দিলোয়ার হোসাইন, উপজেলা মজলিশে শূরা সদস্য মো. আবু তাইদ, আব্দুল কাইয়ুম, ইউনিয়ন ও বিভিন্ন শাখা থেকে আগত নেতারা।
সম্মেলনে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী কেবল রাজনৈতিক দল নয়, এটি একটি আদর্শভিত্তিক আন্দোলন। সমাজে ন্যায়নীতি প্রতিষ্ঠা এবং দুর্নীতি, সুদ ও নারী নির্যাতনের মতো ব্যাধি দূর করাই এ দলের অন্যতম লক্ষ্য।
তারা বলেন, যারা কেবল দুনিয়াবি স্বার্থ নিয়ে দলে আসেন, তাঁদের জন্য জামায়াত সঠিক স্থান নয়। দলীয় কর্মীদের আখিরাতের কল্যাণের কথা মাথায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান বক্তারা।
সমাবেশের শেষে প্রধান অতিথি দলীয় শৃঙ্খলা বজায় রেখে আগামী নির্বাচনকে সামনে রেখে সংগঠনের ভূমিকা জোরদারের ওপর গুরুত্বারোপ করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।
জামায়াতে ইসলামী জগন্নাথপুর, ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন, জামায়াত নির্বাচন প্রস্তুতি, সুনামগঞ্জ জামায়াত, অ্যাডভোকেট ইয়াসীন খান