জগন্নাথপুরে উপবৃত্তির প্রলোভনে মাদরাসাছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা
দৈনন্দিন
প্রকাশঃ ১২ জুলাই, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ন
মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই কর্মশালায় ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও টেলিভিশন সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালার উদ্বোধনী আয়োজনে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের আহ্বায়ক মাসুদ আহমেদ রনি এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম। এতে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিকরা অংশ নেন।
প্রশিক্ষক হিসেবে ছিলেন দ্য ডিসেন্ট ও এএফপি বাংলাদেশের সাবেক ফ্যাক্টচেক সম্পাদক কদরউদ্দিন শিশির, যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী, এখন টিভির সিলেট ব্যুরো প্রধান গুলজার আহমদ, দ্য ডেইলি স্টারের ফটো সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসির, এখন টিভির ক্যামেরাপারসন অনিল পাল ও প্রথম আলোর ফটো সাংবাদিক আনিস মাহমুদ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জালালাবাদের সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর। আরও উপস্থিত ছিলেন সময় টিভির সিলেট ব্যুরো প্রধান ও প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ইকু, আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, প্রভাত বেলার সম্পাদক কবির আহমদ সুহেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বিভাগীয় সভাপতি নাজমুল কবির পাভেল, সাধারণ সম্পাদক আশকার আমীন ইবনে লস্কর রাব্বি এবং উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি সূবর্ণা হামিদ।
সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ হান্নান, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া ও দ্য ডেইলি স্টারের সিলেট প্রতিনিধি দোহা চৌধুরী।
কর্মশালার উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক ড. মো. এনামুল হক চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ভয়েসের প্রকাশক সেলিনা চৌধুরী এবং উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি।
অনুষ্ঠানে মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের লোগো উন্মোচন করা হয়। শুরুতে কোরআন তিলাওয়াত করেন অংশগ্রহণকারী আজমল হোসেন রুমান।
উল্লেখ্য, মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার তহবিল সিলেটের জৈষ্ঠ্য ফটো সাংবাদিক মামুন হোসেনের চিকিৎসায় ব্যয় করা হবে। দিনব্যাপী এই কর্মশালায় জাতীয় ও স্থানীয় সাংবাদিকরা প্রশিক্ষণ দিবেন।