০৪ মে ২০২৬

দৈনন্দিন

মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১২ জুলাই, ২০২৫ ১২:৪১ অপরাহ্ন


সিলেট মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ জুলাই) সকালে কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আহবায়ক ড. এনামুল হক চৌধুরী।


কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মাসুদ আহমেদ রনি'র সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেশের প্রথম হাইপারলোকাল গণমাধ্যম সিলেট ভয়েসের প্রকাশক সেলিনা চৌধুরী, বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবির পাভেল, সাধারণ সম্পাদক আশকার আমীন ইবনে রাব্বি, উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি, মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সদস্য সচিব মামুন হোসেন প্রমুখ। 


উল্লেখ্য, সিলেট মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে কর্মশালায় ফটো সাংবাদিক মামুন হোসেনের চিকিৎসায় কর্মশালার অর্থ ব্যয় করা হবে। দিনব্যাপী এই কর্মশালায় তিনটি সেশনে দিনব্যাপী দেশবরেণ্য সাংবাদিকরা প্রশিক্ষণ করাবেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ