হাওরের ফসল ১০-১২ দিনে কাটা শেষ হবে, জ্বালানি সংকট নেই: সুনামগঞ্জের ডিসি
দৈনন্দিন
প্রকাশঃ ১২ জুলাই, ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ডাকবাংলো সেতু (বেইলি ব্রিজ) সংস্কারের অভাবে এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে এ সেতুর ওপর দিয়ে। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।
জানা গেছে, এলাকাবাসীর উদ্যোগে এক সময় স্থানীয়রা চাঁদা তুলে লোহার বেইলি ব্রিজটি নির্মাণ করেন। দীর্ঘদিন ধরে ভারী যানবাহন চলাচলের ফলে ব্রিজের পাটাতনগুলো বেঁকে গেছে। পাটাতনের ওপর গাড়ির চাকা উঠলেই ‘ধুং-ধাং’শব্দে কেঁপে ওঠে পুরো সেতু। কোথাও কোথাও পাটাতন খুলে গিয়ে ফাঁকা জায়গায় গাড়ির চাকা আটকে পড়ে। এতে করে প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, ব্রিজের নিচে জোড়াতালি দিয়ে ঝালাই করে কোনোভাবে সচল রাখা হয়েছে যান চলাচল। বন্যা, নদীভাঙন ও ভূমিকম্পে ব্রিজটির বিভিন্ন অংশ ডেবে গেছে। এখনই সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো কঠিন হয়ে পড়বে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিকল্প কোনো রাস্তা না থাকায় এ ব্রিজ দিয়েই প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে। এতে প্রায়শই যানজট তৈরি হচ্ছে। দুর্ভোগে পড়ছেন যাত্রী ও জরুরি সেবাদানকারী যানবাহন চালকরা।
পৌর এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, 'ব্রিজটি বহুদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ৫ টনের অধিক ভারী যান চলাচল নিষিদ্ধ হলেও কেউ তা মানছেন না। ইট, বালু, কাঠসহ নানা ধরনের পণ্যবোঝাই ট্রাক এ ব্রিজ দিয়ে নিয়মিত চলাচল করছে।'
স্থানীয় বাসচালক সাদ্দাম হোসেন বলেন, ‘ব্রিজটি ভয়াবহ ঝুঁকিপূর্ণ। যাত্রী নিয়ে পার হতে গেলেই আতঙ্কে থাকি। জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে।’
এদিকে, বেইলি ব্রিজটি সংস্কারে সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে ব্রিজের দরপত্র সম্পন্ন হওয়ার তথ্য জানানো হয়েছে। জগন্নাথপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, ‘ডাকবাংলা ব্রিজটির টেন্ডার সম্পন্ন হয়েছে। অল্প সময়ের মধ্যেই সংস্কার কাজ শুরু হবে।’
জগন্নাথপুর, বেইলি ব্রীজ, সংস্কার, মরণ ফাঁদ