জগন্নাথপুরে উপবৃত্তির প্রলোভনে মাদরাসাছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা
দৈনন্দিন
প্রকাশঃ ১১ জুলাই, ২০২৫ ৯:৫০ অপরাহ্ন
সুনামগঞ্জের শাল্লা উপজেলার এক ব্যক্তির দায়ের করা কথিত মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। শুক্রবার (১১ জুলাই) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন শাল্লার মনুয়া গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রউফ চৌধুরী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রউফ চৌধুরী বলেন, “গত ২৫ জুন একই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আব্দুল মান্নান আমাদের বিরুদ্ধে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন একটি মামলা দায়ের করেন। এতে আমাকে, আমার ছেলে ফজলুল করিম চৌধুরীসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। অথচ মামলার কথিত ঘটনার সময় আমি হবিগঞ্জে আমার বাসায় অবস্থান করছিলাম এবং আমার ছেলে তার কর্মস্থলে সরকারি বিদ্যালয়ে দায়িত্ব পালন করছিল।”
তিনি অভিযোগ করেন, “মামলায় যেসব তথ্য দেওয়া হয়েছে তা অনুসন্ধান করলে ঘটনার কোনো বাস্তব ভিত্তি পাওয়া যাবে না। এটি আমাদের দীর্ঘদিন ধরে হয়রানি করার একটি ধারাবাহিক অপচেষ্টা। আব্দুল মান্নান এর আগেও আমার পরিবারকে টার্গেট করে আরও চারটি মিথ্যা মামলা করেছেন, যেগুলো আদালত খারিজ করে আমাদের বেকসুর খালাস দিয়েছেন।”
তিনি বলেন, “সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে আমাদের বিরুদ্ধে যেসব তথ্য প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। আমরা এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি—এমন অপচেষ্টা বন্ধ করে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।”
সংবাদ সম্মেলনে আব্দুর রউফ চৌধুরীর ছেলে ফজলুল করিম চৌধুরী, আরেক ছেলে তানভীর চৌধুরী ও চাচাতো ভাই মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।