প্রাথমিক শিক্ষায় জোর দিচ্ছে সরকার: শান্তিগঞ্জে এমপি কয়ছর আহমদ
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ১০ জুলাই, ২০২৫ ৯:০৪ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীদের অর্থায়নে জগন্নাথপুর আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন, খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ ও উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১২টায় জগন্নাথপুর পৌরশহরের আব্দুস সামাদ আজাদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি আফজাল হোসেন ফজর আলী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কৃতি ক্রীড়াবিদ ও প্রবীণ রাজনীতিক আবু হোরায়রা ছাদ, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সৌমিত্র রায় তাপস, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাদ উদ্দিন টিপু, বিসিবির কাউন্সিলর রেজুওয়ানুল হক রাজা, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জুনেল আহমেদ রাজরান ও সাবেক সদস্য রাকিবুল ইসলাম দিলু, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় বিপলু আহমেদ, তাজ উদ্দিন, মাহমুদ আলী, সামিউল আহমেদ, আব্দুল কাদির, দিলু মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল,
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক তকবুর আহমেদ এবং ইউনিয়নভিত্তিক নেতৃবৃন্দের মধ্যে খোকন আহমেদ, হুমায়ুন আহমেদ, এম এম সুলতান, শামীম আহমেদ, নাঈম আহমেদ, রাব্বি, মোজাক্কির মিয়া, আলী আহমদ ও সোহাগ আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফুটবলার শাওন আহমেদ। স্বাগত বক্তব্য দেন সংস্থার সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুল।
এরপর আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয় এবং অতিথিরা ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।