০৪ মে ২০২৬

দৈনন্দিন

সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থী ঘোষণা করল জমিয়ত

প্রতিনিধি, জগন্নাথপুরদ, সুনামগঞ্জ

প্রকাশঃ ১০ জুলাই, ২০২৫ ৮:১০ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। 



দলটির প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


ঘোষিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাজ্য জমিয়তের সহসভাপতি মাওলানা হাফিজ সৈয়দ তামীম আহমদ।


বিজ্ঞপ্তির আগে জগন্নাথপুর উপজেলার জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ মতবিনিময় সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসিমী।


 উক্ত সভায় ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক যুব ও ছাত্র জমিয়ত নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপস্থিত প্রায় ৯৭ শতাংশ সদস্য মাওলানা সৈয়দ তামীম আহমদের নাম সর্বসম্মতিক্রমে প্রস্তাব করেন।


সভায় জানানো হয়, হাফিজ সৈয়দ তামীম আহমদ সম্প্রতি এপ্রিল ও মে মাসে দেশে অবস্থানকালে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে সফর করেছেন। এ সময় তিনি তৃণমূল নেতাকর্মী, সাধারণ জনগণ ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে বৈঠক, গণসংযোগ এবং প্রেস ব্রিফিং করেন। তার নেতৃত্বগুণ, যোগাযোগ দক্ষতা ও নিবেদন তাকে তৃণমূলের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।


বৈঠকে নেতারা বলেন, সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের রয়েছে ঐতিহ্য ও শক্তিশালী অবস্থান। স্বাধীনতা পরবর্তী প্রায় প্রতিটি নির্বাচনে এ আসনে জমিয়তের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং কয়েকবার বিজয়ও অর্জন করেছেন। সেই ধারাবাহিকতায় মাওলানা সৈয়দ তামীম আহমদকে প্রার্থী করে দলকে শক্তিশালী ও ঐতিহ্যবান অবস্থানে ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


তবে আলোচনায় আংশিক নেতাকর্মী বিকল্প প্রার্থী হিসেবেও আরও দুটি নাম প্রস্তাব করেন। তারা হলেন—সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী এবং ইউরোপ জমিয়তের সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম কামালী সিতু।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ-৩ নির্বাচন ২০২৫,জমিয়তের প্রার্থী তামীম আহমদ,সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনয়ন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ