সিকৃবিতে ‘ক্যাপাসিটি বিল্ডিং অব বিএইটিই অ্যাক্রেডিটেশন প্রসেস’ শীর্ষক প্রশিক্ষণ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১০ জুলাই, ২০২৫ ৪:০৪ অপরাহ্ন
এসএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে গত ৫ বছর ধরে ধারাবাহিকভাবে কমছে পাসের হার। জিপিএ-৫ প্রাপ্তিতে কিছুটা ছন্দপতন হলেও এবার ৫ বছরের মধ্যে সবচেয়ে কম। একই সঙ্গে কমেছে শতভাগ পাশ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা।
সব মিলিয়ে এবার ফলাফলে ধস নেমেছে সিলেট শিক্ষাবোর্ডে। বিগত ৫ বছরের পরিসংখ্যানে এবার সবচেয়ে কম পাসের হার ও জিপিএ-৫ । এবছর সিলেটে পাসের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪জন।
গত বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ। এর আগের বছর ২০২৩ সালে ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ। তাছাড়া ২০২২ সালে ৭৮ দশমিক ৮২ শতাংশ ও ২০২১ সালে ৯৬ দশমিক ৭৮ শতাংশ।
অন্যদিকে চলতি বছরে ৩ হাজার ৬১৪জন পেলেও এর আগের বছরে জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৭১ জন। এর আগের বছর ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৫২ জন, ২০২২ সালে ৭ হাজার ৫৬৫ জন ও ২০২১ সালে পেয়েছে ৪ হাজার ৮৩৪ জন।
বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা দুইটায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।
তিনি জানান, ‘এবছর গণিত ও ইংরেজি বিষয়ে অনেক শিক্ষার্থী উত্তীর্ণ হতে না পারায় পাসের হার কমেছে। বিশেষ করে মানবিক বিভাগে ফেল করা শিক্ষার্থীর হার বেশি। যার প্রভাব ফলাফলে পড়েছে।
তিনি আরও বলেন, ২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত শিক্ষাব্যবস্থার অনেক পরিবর্তন হয়েছে। বিশেষ করে যারা প্রশ্নপত্র প্রণয়ন করে তাদের কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না। যার কারণে কারিকুলামের সঙ্গে প্রশ্নপত্রের মূল্যায়ন হয়নি।
তিনি আরও জানান, এবছর যেসব বিষয়ে দুর্বলতা পরিলিক্ষিত হয়েছে, সেগুলো চিহ্নিত করে ভবিষ্যতে উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
এবছর সিলেট বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২ হাজার ২১৯জন। তার মধ্যে পাস করেছে ৭০ হাজার ৯১ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছেলে ২৮ হাজার ৬৮৪জন ও মেয়ে ৪১ হাজার ৪০৭জন।
এবছর পাসের হারে ছেলে ও মেয়েদের খুব একটা পার্থক্য নেই। ছেলেদের পাসের হার ৬৮ দশমিক ৬২ শতাংশ ও মেয়েদের পাসের হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ। একইভাবে জিপিএ-৫এও ছেলেদের সঙ্গে মেয়েদের তীব্র প্রতিযোগীতা হয়েছে। এবছর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলেদের সংখ্যা ১ হাজার ৭৯১ জন ও মেয়েদের সংখ্যা ১ হাজার ৮২৩ জন।
চলতি বছরে সিলেটের ৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। তবে শতভাগ ফেল শিক্ষার্থীর সংখ্যা নেই। গত বছর শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩১টি। এর আগের বছর ২০২৩ সালে ছিল ২৩টি, ২০২২ সালে ২৭টি ও ২০২১ সালে ১৮৫টি।
এসএসি, সিলেট, শিক্ষাবোর্ড, এসএসসি, ফলাফল