০৪ মার্চ ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

হবিগঞ্জ মেডিকেল কলেজ রক্ষায় ঢাকায় মানববন্ধন

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ২৩ এপ্রিল, ২০২৫ ৪:৪০ অপরাহ্ন

ছবিঃ জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ প্রক্রিয়া থেকে সরে এসে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, জনবল নিয়োগ ও অবকাঠামো উন্নয়নের দাবিতে ঢাকায় মানববন্ধন করেছে ঢাকাস্থ হবিগঞ্জ সমিতি।


বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদারের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ নেন।

এসময় বক্তারা মেডিকেল কলেজ বন্ধের উদ্যোগ জেলার ২৫ লাখ মানুষের স্বপ্ন ভেঙে যাবে তাই দ্রুত ভূমি অধিগ্রহণ, নিজস্ব ক্যাম্পাস ও হাসপাতাল নির্মাণ করে নাগরিক সেবায় এটি যুক্ত করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যাপক সৈয়দ ফখরুল হাসান মুরাদ, সাবেক সচিব মো. শাজাহান, অধ্যাপক জয়ন্ত সিংহ রায়, এডভোকেট জসিম উদ্দিন, সৈয়দ শাহজাহান, জাহাঙ্গীর ভূঁইয়া, তোফাজ্জল সোহেল, এডভোকেট নিজাম উদ্দিন, তাজুল ইসলামসহ অনেকে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বিগঞ্জ মেডিকেল কলেজ, স্থায়ী ক্যাম্পাস, ঢাকাস্থ হবিগঞ্জ সমিতি, মানববন্ধন, জাতীয় প্রেসক্লাব, মেডিকেল কলেজ বন্ধ, হবিগঞ্জ জেলা, জনবল নিয়োগ, অবকাঠামো উন্নয়ন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ