০৪ মে ২০২৬

দৈনন্দিন

তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

সভাপতি মনির, সম্পাদক দিলীপ

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ৭ জুলাই, ২০২৫ ৫:২৬ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের তিন বছর মেয়াদের পরিচালনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

রোববার (৬ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন একাধিক প্রার্থী।

নির্বাচনে সভাপতি পদে আনারস প্রতীকে মো. মনির হোসেন ৪৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম (বাঘ প্রতীক) পান ৩৯৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে ঘোড়া প্রতীকে দিলীপ শর্মা ৫৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী শাহাজাহান আহমেদ (হাতি প্রতীক) পান ৪৮৭ ভোট।

এছাড়াও সহসভাপতি পদে আয়নাল হক, সহসাধারণ সম্পাদক: ইমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে সাদ্দাম হোসেন, অর্থ সম্পাদক পদে মো. কবির হোসেন, প্রচার সম্পাদক পদে মো. সেলিম মিয়া, সমাজকল্যাণ সম্পাদক পদে সুজন মিয়া এবং সদস‍্য পদে আব্দুল মুনাফ, মো. সিরাজুল ইসলাম বিজয়ী হয়েছেন।  

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক পদে মো. শুক্কুর আলী, ক্রীড়া সম্পাদক পদে লিটন আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক পদে পারভিন আক্তার বিজয়ী হয়েছেন। 

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ইউনিয়নের উপদেষ্টা ও নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন জুবের। তিনি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, গোয়াইনঘাট, তামাবিল স্থলবন্দর, শ্রমিক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ