২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল
রাজনীতি
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে সম্মাননা দিল সিলেট বিএনপি
প্রকাশঃ ৭ জুলাই, ২০২৫ ৫:০৭ অপরাহ্ন
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও তাঁদের পরিবারকে সম্মান জানিয়েছে সিলেট জেলা বিএনপি। সোমবার (৭ জুলাই) বিকেল ৩টায় নগরীর একটি হোটেল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ পরিবারগুলোর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদদের আত্মত্যাগকে ‘গণতন্ত্রের ভিত্তি‘ হিসেবে অভিহিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। তাঁদের পুনর্বাসন, সন্তানদের শিক্ষার নিশ্চয়তা ও ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।‘
মির্জা ফখরুল বলেন, যারা রক্ত দিয়েছে, যাদের রক্তের উপর দিয়ে আমাদের উপর যে দায়িত্বে পড়েছে সেটা হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা। সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। এটা যদি আমরা করতে পারি তাহলে তাহলে রক্তের শোধ কিছুটা পূরণ হবে।
স্মরণ ও সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
এ সময় বিশেষ অতিথি ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, ড. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, এম. এ. মালিক ও ডা. সাখাওয়াত হাসান জীবন, সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ্ সিদ্দিকী, সদস্য নিপুণ রায় চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম, মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জেলা উলামা দলের সদস্য সচিব হাফেজ কামাল উদ্দিন। এর পর একে একে শহীদদের পরিবারের হাতে স্মারক তুলে দেন বিএনপি নেতারা।
বিএনপি, জুলাই অভ্যুত্থান, শহীদ, মির্জা ফখরুল