১৭ জুন ২০২৬

প্রবাস

লুটনে ফাতেমা ইসলামের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

প্রতিনিধি, যুক্তরাজ্য

প্রকাশঃ ৭ জুলাই, ২০২৫ ২:১৭ অপরাহ্ন


যুক্তরাজ্যের লুটনে প্রয়াত শিক্ষাবিদ ও সমাজসেবক ফাতেমা ইসলামের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে গত শনিবার (৫ জুলাই) লুটন টাউনের একটি হলরুমে এ সভা হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন লুটনের ব্যারিপার্ক জামে মসজিদের সভাপতি হাজী আবুল হুসাইন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মসজিদ বিলালের ইমাম হাফেজ ফাহাদ আহমেদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন তরুণ সমাজসেবক দেলোওয়ার আহমদ শাহান।

শোকসভায় ফাতেমা ইসলামের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন ব্রিটেনের বিশিষ্ট কমিউনিটি গবেষক ড. নাজিয়া খানম ওবিই। স্বাগত বক্তব্য দেন মো. আব্দুর রকিব।

সভায় আরও বক্তব্য দেন লুটনের সাবেক মেয়র তাহির খান, আসাদুর রহমান মনসুর, ফয়ছল আহমদ, এম আর চৌধুরী রুহুল, এম এ মজনু, সিদ্দিকুর রহমান জয়নাল, সেলিম আহমদ, ইমদাদুর রহমান, আব্দুল মালিক, ফিরুজুল হক, মনজুর আহমদ সানাজ, সুরুক মিয়া, এস আলম মাখন, নজরুল ইসলাম, হারুন মিয়া, গাজী বকুল প্রমুখ।

শোকসভা শেষে ফাতেমা ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লুটনের জালালাবাদ মসজিদের সাবেক ইমাম হাফেজ মাওলানা বশির আহমদ।

জনাকীর্ণ এই নাগরিক শোকসভায় বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় কমিউনিটির সদস্যরা অংশ নেন।



শেয়ার করুনঃ

প্রবাস থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ