২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল
রাজনীতি
প্রকাশঃ ৭ জুলাই, ২০২৫ ১০:২২ পূর্বাহ্ন
সংক্ষিপ্ত সফরে সিলেটে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শীর্ষ নেতৃবৃন্দ। আজ সোমবার (৭ জুলাই) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে দলীয় নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন তিনি।
তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
পরে হযরত শাহ জালাল (র) ও হযরত শাহ পরান (র) এর মাজার জিয়ারত করেন দলের শীর্ষস্থানীয় এই নেতা। শাহ জালাল (র) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
জিয়ারত শেষে সকাল সাড়ে ১১টায় নগরীর পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন।
পরে দুপুর ২টায় দরগাহ গেইটের হোটেল স্টার প্যাসিফিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত বিশেষ স্মরণ ও সম্মাননা অনুষ্ঠানে অংশ নিবেন তারা। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন মির্জা ফখরুল।
সিলেট, বিএনপি, মির্জা ফখরুল, ওসমানী বিমানবন্দরে, শাহজালাল মাজার,