সিলেটে সড়কে প্রাণ হারানো ৮ মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা দিল এসনিক
দৈনন্দিন
প্রকাশঃ ৬ জুলাই, ২০২৫ ১০:২০ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলার অলংকারী ইউনিয়নের বড়বাড়িতে বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়ার পারিবারিক আয়োজনে এ দোয়া অনুষ্ঠিত হয়।
শনিবার (৬ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। অলংকারী ইউনিয়নবাসী তাকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেয়। এসময় পারিবারিক অনুষ্ঠানটি রূপ নেয় বিএনপি নেতাকর্মীদের এক প্রাণবন্ত মিলনমেলায়।
দোয়া মাহফিলে ইলিয়াস আলীর দ্রুত সন্ধান ও সুস্থভাবে ফিরে আসার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন সৎপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাইসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়া অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তাহসিনা রুশদীর লুনা বলেন, 'জনতার নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান এখনও মেলেনি। আমরা আশাবাদী, সবার দোয়ায় তিনি একদিন আমাদের মাঝে ফিরে আসবেন। আপনাদের ভালোবাসা ও পাশে থাকার শক্তিই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।'
তিনি আরও বলেন, 'গণতন্ত্র পুনরুদ্ধার ও সুন্দর সমাজ গঠনে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।' অনুষ্ঠানের শেষ অংশে তিনি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আয়োজক লিলু মিয়া বলেন, 'ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা এখন আমাদের প্রেরণার উৎস। তাঁর নেতৃত্বেই তৃণমূল বিএনপিতে নতুন গতি ফিরেছে।'
ইলিয়াস আলী, তাহসিনা রুশদী লুনা, বিশ্বনাথ বিএনপি, ইলিয়াস আলী দোয়া মাহফিল, সিলেট রাজনীতি