০৪ মে ২০২৬

দৈনন্দিন

জগন্নাথপুরে স্টুডেন্টস কেয়ারের উদ্যোগে ৭ শতাধিক গাছের চারা বিতরণ

প্রতিনিধি, জগন্নাথপুর, সিলেট

প্রকাশঃ ৬ জুলাই, ২০২৫ ৮:৫১ অপরাহ্ন


‘বৃক্ষ লাগালে বাঁচবে প্রাণ, বৃক্ষ রোপণ হও আগুয়ান‘ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের  সবুজ  সাথী-০৩  শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


রোববার (০৬ জুলাই) ‍ুবিকেল ৩টায় সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার এর আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


স্টুডেন্টস কেয়ার এর সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ। অনুষ্ঠানে ৭শত বিভিন্ন জাতের গাছ বিতরণ করা হয়েছে। 


প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন, বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়।  বৃক্ষ থেকে অনেক ঔষধ তৈরি হয়। বৃক্ষ আমাদের  সকল কাজে লাগে। তাই বেশি বেশি করে বৃক্ষরোপন করতে হবে। প্রতিটি বাড়ির আঙিনায় রাস্তাঘাটে বৃক্ষরোপণ করা জরুরি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগের পরিবেশপ্রেমী বৃক্ষবন্ধু শাহ সিকান্দর আহমেদ শাকির, চৈতন্য প্রকাশনীর প্রকাশক জাহিদুল হক রাজিব চৌধুরী, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও পরিচালক জগন্নাথপুর  আদর্শ মহিলা কলেজ  জামাল উদ্দিন আহমেদ বেলাল, জগন্নাথপুর উপজেলা প্রাথমিক  শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, জগন্নাথপুর ইয়াংস্টারের সভাপতি মামুনুর রশীদ মামুন, প্রথম আলো বন্ধু সভা এমসি কলেজ শাখার সভাপতি সুমন মিয়া ও স্টুডেন্টস কেয়ার এর সাবেক সভাপতি ও  প্রতিষ্ঠাতা  সদস্য মাছুম আহমেদ।


 অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন স্টুডেন্টস কেয়ারের সহসভাপতি আমিনুর রহমান হিমেল, সাহিত্য বিষয়ক সম্পাদক ইমাম হোসাইন শিহাব, সাংগঠনিক সম্পাদক জিকরুল মিয়া, প্রচার সম্পাদক রুমন আহমদ ভুঁইয়া ও ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম আহমেদ প্রমুখ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, জগন্নাথপুর, গাছের চারা বিতরণ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ