০৪ মে ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের সাপ্তাহিক সভা অনুষ্ঠিত

ভয়েস ডেস্ক রিপোর্ট

প্রকাশঃ ৬ জুলাই, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ন


রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ২০২৫-২৬ রোটারি বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) রাতে সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের একটি অভিজাত হোটেলে এ সভার আয়োজন করা হয়।


সভায় সভাপতিত্ব করেন সদ্য দায়িত্ব নেওয়া ক্লাবের প্রথম নারী প্রেসিডেন্ট সেলীনা আক্তার চৌধুরী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মিয়া মোহাম্মদ রুস্তম।


“ভালোর জন্য একত্রিত হও” এই মূলমন্ত্রকে সামনে রেখে তিনি বলেন, “মানবসেবা করাই আমাদের প্রধান কাজ। রোটারি কেবল একটি সংগঠন নয়, এটি মানুষের জন্য কাজ করার একটি অঙ্গীকার। আমরা চাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে।”


সভায় উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২-এর রিপসা টিম ডি-৬৫ বাংলাদেশের ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ পিএইচএফ, কো-কোঅর্ডিনেটর রোটারিয়ান পিপি অ্যাডভোকেট আব্দুল হাফিজ পিএইচএফ, ক্লাব ফার্স্ট জেন্টলম্যান রোটারিয়ান আবুল কালাম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান বাহাউদ্দিন বাহার, রোটারিয়ান পিপি মো: সাখাওয়াত হোসেন, রোটারিয়ান পিপি মোহাম্মদ জামাল উদ্দিন, রোটারিয়ান পিপি মো: জাকির আলী, রোটারিয়ান মো: সোয়েব আহমেদ, রোটারিয়ান মো: আমিনুল ইসলামসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।


এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স জার্নালিস্ট ফোরামের সভাপতি সুর্বনা হামিদ, সিলেট ভয়েস সম্পাদক দ্বোহা চৌধুরী, সিলেট ভয়েস ভিজ্যুয়ালের সিনিয়র রিপোর্টার লতিফুর রহমান উজ্জ্বল, রোটার‍্যাক্ট ক্লাব অব সিলেট মিডটাউনের পাস্ট প্রেসিডেন্ট নাজিব আহমদ অপু ও বর্তমান প্রেসিডেন্ট জোবায়ের আহমদ।


সভা শেষে ক্লাবের নতুন সদস্যদের রোটারীর পিন পরিয়ে স্বাগত জানানো হয়। তারা হলেন মো: মাহবুব লস্কর, মো: কামাল উদ্দিন, জুমারা জাহান চৌধুরী, চৌধুরী জান্নাত ও ফাতেমা বেগম।


সবশেষে কেক কেটে এবং সবাইকে উপহার দিয়ে সভাপতি সেলীনা আক্তার চৌধুরী সভার সমাপ্তি ঘোষণা করেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ