০৪ মে ২০২৬

দৈনন্দিন

ওসমানীনগরে তালামীযের আশুরা পালন

প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট

প্রকাশঃ ৬ জুলাই, ২০২৫ ১২:২৭ অপরাহ্ন



পবিত্র আশুরা ও কারবালার শহিদদের স্মরণে ওসমানীনগরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকেলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, সিলেট পশ্চিম জেলা আওতাধীন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা তালামীয সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট পশ্চিম জেলা তালামীযের সহপ্রচার সম্পাদক জুনায়েদ আহমদ তালুকদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নাহিদ, সহপ্রচার সম্পাদক শেখ রুহেল আহমদ শাহেদ, অফিস সম্পাদক শাকির আহমদ কিবরিয়া, প্রশিক্ষণ সম্পাদক আব্দুস ছামাদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান আহমদ, সহশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সজিদ মিয়া, সদস্য সামিয়ান আহমদ, জাকির হোসেন, নাসিম আহমদ ফাহিম ও শাহরিয়ার আহমদ নাসিম প্রমুখ।



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ