১৩ মার্চ ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

জাতীয় পর্যায়ে আবৃত্তিতে দ্বিতীয় হয়ে সম্মাননা পেল সোহম

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ৫ জুলাই, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ন


জাতীয় পর্যায়ের আবৃত্তি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী সোহম দাসকে সংবর্ধনা জানিয়েছে ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশন। শনিবার (৫ জুলাই) সকালে দিরাই উপজেলা গণমিলনায়তন হলে এক সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত সাগর দাস এবং সঞ্চালনা করেন জিয়াউর রহমান লিটন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকার। প্রধান অতিথি'র ব্ক্তব‍্যে তিনি বলেন,'সোহম দাস আমাদের গর্ব। সে শুধু একটি প্রতিযোগিতায় জয়ী হয়নি, বরং তার অদম্য আত্মবিশ্বাস ও অনুপ্রেরণায় একটি প্রজন্মকে জাগিয়ে তুলেছে।' এই দেশে ৯০ শতাংশ শিক্ষার্থীর স্বপ্ন হয় ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়া। কিন্তু সোহম দেখিয়েছে, মানুষ তার স্বপ্নের সমান বড়।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, দিরাই সরকারি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, দিরাই প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক সুয়েব হাসান চৌধুরী, শুকরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশ্বজিৎ দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নারায়ণ দাস, অসিম চৌধুরী, শাহজাহান সিরাজ, মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর চৌধুরী, দিরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সোহম দাসের আবৃত্তি প্রশিক্ষক সুমনা তালুকদার রিমপি এবং দিরাই পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম রায় চৌধুরীকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

আবৃত্তি প্রতিযোগিতা, দিরাই, সোহম, সুনামগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ