০১ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

পকেট কমিটির সুযোগ আর নেই, নেতা বানাবে তৃণমূল : ফয়জুল করিম

প্রতিনিধি. শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ৪ জুলাই, ২০২৫ ৮:৪৩ অপরাহ্ন



বিএনপিতে আর পকেট কমিটির সুযোগ নেই উল্লেখ করে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেছেন, 'এখন থেকে নেতা বানাবে তৃণমূলের নেতা-কর্মীরা। দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে জেলা-উপজেলা থেকে কমিটি চাপিয়ে দেওয়ার দিন শেষ। তৃণমূলের মতামতের ভিত্তিতেই গঠিত হবে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি।'

শুক্রবার (৪ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা বিএনপির আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এস ব কথা বলেন।

ফয়জুল করিম ময়ূন আরও বলেন, 'বিএনপিতে কোনো গ্রুপ নেই, একটাই গ্রুপ সেটি হল তারেক রহমানের গ্রুপ। আর আমাদের প্রতীক ধানের শীষ। যে-ই ধানের শীষ প্রতীকে নমিনেশন পাবেন, তার জন্য আমরা সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। প্রতিটি ভোটকেন্দ্রে জীবন বাজি রেখে জয় নিশ্চিত করবো।'

তিনি বলেন, 'ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনের পর ওয়ার্ড কমিটি হবে, পরে সেখান থেকেই ভোটের সময় কেন্দ্র কমিটি গঠন হবে। এটাই হবে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার কৌশল।”'

বক্তব্যে তিনি আরও জানান, 'আগে কেন্দ্র থেকে কমিটি দিয়ে দেওয়া হতো। এখন আর সেই সুযোগ নেই। তৃণমূলের মূল্যায়ন করতেই আমাদের মাঠে নামানো হয়েছে। কমিটি গঠনের এখতিয়ার এখন আর আমাদের হাতে নেই।'

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন।

এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিপ, যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, খন্দকার আবুল মঈন গোফরান তারেক, আহ্বায়ক কমিটির সদস্য মো. ইয়াকুব আলী, মো. মকসুদ আলী প্রমুখ।



শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, সিলেট, বিএনপি, রাজনীতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ