যুক্তরাষ্ট্রের মুভিলফেস্টে ফাইনালিস্টে সিলেটের ‘দ্য ক্রাই অব দ্য সুরমা রিভার’
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ৪ জুলাই, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে লামা পুঞ্জি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে লামা পুঞ্জি ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রুবিনা এফসি ৩-০ গোলে লামা পুঞ্জি ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা পুঞ্জির হেডম্যান রিশন কংওয়াং। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ ও লিটন পাত্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, কোষাধ্যক্ষ ফরহাদ আহমেদ, নকশিয়া পুঞ্জির হেডম্যান ওয়েলকাম লম্বা, ইউপি সদস্য মুসা মিয়া, ব্যবসায়ী লিন লামিন, সমাজসেবক খয়রুল ইসলাম, যুবদল নেতা জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ আহমেদ, সদস্য সচিব আলাল আহমদ, যুগ্ম আহ্বায়ক সাব্বির সানী ও যুবদল নেতা রুবেল আহমদ।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
গোয়াইঘাট, জাফলং, ফুটবল, পুরস্কার