সিলেটে সড়কে প্রাণ হারানো ৮ মরদেহ বহনে অ্যাম্বুলেন্স সহায়তা দিল এসনিক
দৈনন্দিন
প্রকাশঃ ৪ জুলাই, ২০২৫ ৮:২৮ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাইয়ে ভাটি বাংলা এল.পি.এস ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে আগামী শনিবার আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার।
এবারের আয়োজন ছিল বিশেষ তাৎপর্যময়, কারণ একই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান অর্জনকারী পূর্ব দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সোহম দাসকে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রীতিভূষণ দাস।
অন্যদিকে, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিচারক ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অসিম রায় চৌধুরী এবং ‘অঞ্জলি নৃত্য নিকেতন’-এর প্রতিষ্ঠাতা।
দিরাই, প্রতিযোগিতা, পুরস্কার