২৩ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / গ্রামবাংলা

শ্রীমঙ্গলে মহিলা মাদ্রাসা ও এতিমখানার আনুষ্ঠানিক উদ্বোধন

প্রতিনিধি, শ্রীমঙ্গল মৌলভীবাজার

প্রকাশঃ ৩ জুলাই, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ন






মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের পাত্রিকুল গ্রামে পাত্রিকূল সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার অধীন আমানা মহিলা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি হাজী সাবান মিয়া এবং সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কামরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক এম ইদ্রিস আলী।

বিশেষ অতিথি  ছিলেন কামাসিদ মহিলা টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হাফেজ অলিউর রহমান, ভুনবীর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সালেক মিয়া, শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল এবং উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি আকরাম হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবকরা। তাঁদের মধ্যে ছিলেন হাজী আব্দুস শহীদ মজম, কমিটির সদস্য আবুল কালাম, রমজান মিয়া, এলাইছ মিয়া, বশির মিয়া, মাহমুদ মিয়া, আব্দুর রহিম, সেলিম মিয়াসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা জানান, পাত্রিকূল সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা নারী শিক্ষার প্রসার এবং অবহেলিত শিশুদের আশ্রয় ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ এই উদ্যোগকে সহযোগিতা করা উচিত।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

পাত্রিকূল সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, শ্রীমঙ্গল, উদ্বোধন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ