প্রাথমিক শিক্ষায় জোর দিচ্ছে সরকার: শান্তিগঞ্জে এমপি কয়ছর আহমদ
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ২ জুলাই, ২০২৫ ১১:০১ অপরাহ্ন
বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস উপলক্ষে সিলেটে আয়োজন করা হয় ‘বিএসপিএ সিলেট স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’। বুধবার (২ জুলাই) অনুষ্ঠিত এ আয়োজনে ক্রিকেট, ব্যাডমিন্টন ও ফুটবল খেলায় অবদানের জন্য তিন ক্রীড়াব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
এ বছর সম্মাননা পেয়েছেন জাতীয় নারী ক্রিকেট দলের কোচ ও সিলেটের সন্তান একেএম মাহমুদ ইমন, জাতীয় ব্যাডমিন্টন দলের কোচ শিব্বির আহমদ এবং নুনু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও তৃণমূল ফুটবলে অবদান রাখা আলী আমজদ।
সিলেটের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার। তিনি বলেন, "সিলেট ক্রীড়াক্ষেত্রে জাতীয় পর্যায়ে অনেক প্রতিভাবান খেলোয়াড় উপহার দিয়েছে। সাংবাদিকতার ক্ষেত্রেও এ অঞ্চলের ভূমিকা অনুকরণীয়।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিএ সিলেটের সভাপতি মঞ্জুর আহমদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার নুর হোসেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবীর, জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন ও সিলেট জেলা আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফ হোসেন আরমান।
অনুষ্ঠানে বিএসপিএ সিলেটের সাবেক সভাপতি মান্না চৌধুরী স্বাগত বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহসভাপতি হাসান মোহাম্মদ শামীম। অ্যাওয়ার্ডপ্রাপ্ত তিনজনও নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। দিবসটি উপলক্ষে বিএসপিএ সিলেট একটি আকর্ষণীয় পোস্টার (বুশিয়ার) প্রকাশ করেছে।
আয়োজনে উপস্থিত ছিলেন সিসিক জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, বিএসপিএ সিলেটের সহ-সাধারণ সম্পাদক অলিউর রহমান, নির্বাহী সদস্য মিজানুর রহমান, এখন টিভির ব্যুরো প্রধান গুলজার আহমদ, এসএনপি স্পোর্টসের নির্বাহী সম্পাদক কাইয়ুম আল রনি, ক্রীড়াসাংবাদিক শাহীন আহমদ, তানজিল শাহরিয়ার, মাশরুর রাসেল ও রিফাত বিন জামাল প্রমুখ।
সিলেট, বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস, বিএসপিএ, বিএসপিএ অ্যাওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন