০১ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

গণতান্ত্রিক ছাত্রসংসদ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

ভয়েসডেস্ক রিপোর্ট

প্রকাশঃ ২ জুলাই, ২০২৫ ৮:০৮ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সুনামগঞ্জ জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১ জুলাই) রাতে কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত এই কমিটিতে এন ডি উছমান গণিকে আহ্বায়ক এবং মো. রিদওয়ানুল হক নিহালকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।  

কমিটির অন্যান্যরা হলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইমন আহমেদ শিহাব, যুগ্ম আহ্বায়ক মো. শরীফ উদ্দিন, নজরুল ইসলাম, জহিরুল ইসলাম তারেক, আলী ইমরান, মিজান মিয়া, সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম, দ্বীন ইসলাম।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল জামান, যুগ্ম সদস্য সচিব সালেহা বেগম, সাজ্জাদুর জামান শাহিন, মাহমুদুল হাসান তোহা, তোফায়েল আহমেদ, আরিফুল ইসলাম জোহান, মো. নোহান মাহদি চৌধুরী, জহিরুল ইসলাম, মোফাচ্ছির আহমেদ মুহিত।

কমিটির সংগঠক পর্যায়ে রয়েছেন—মুখ্য সংগঠক ইকরাম আলী সিয়াম, সিনিয়র সংগঠক সাব্বির আহমেদ, সংগঠক শরিফ হোসেন মিজান, সামিউল কবির চৌধুরী সজাগসহ আরও অনেকে।

মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন নাঈম আহমেদ অন্তর এবং সহ-মুখপাত্র বায়েজিদ আহমেদ।

এ ছাড়া সদস্য হিসেবে আছেন সেজু মিয়া, জনি, শাহরিয়ার আলম নাইব, তাবারক হোসেন রনি, মো. আরিফ, দীপা আক্তার, তানিয়া হোসেন ফাইজা, মো. জুবায়ের, মুত্তাকিন আহমেদ, লামিছা আক্তার, নাঈম মিয়া, অপূর্ব দাশ ও মিনহাজুল হক রাহি প্রমুখ।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

রাজনীতি, বাংলাদেশ ছাত্রসংসদ, কমিটি , আহ্বায়ক কমিটি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ