০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

আরিফুল হকের সঙ্গে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সৌজন্য সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২ জুলাই, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ন


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির নবনির্বাচিত নেতারা।

মঙ্গলবার রাতে সিলেট নগরের কুমারপাড়াস্থ নিজ বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের পেশাগত ভূমিকার প্রশংসা করে বলেন, সাংবাদিকরা দেশ ও সমাজের জন্য কাজ করেন। জুলাই আন্দোলনেও সাংবাদিকরা জীব দিয়ে প্রমান করেছেন তারা দেশ ও মানুষের জন্য কাজ করেন।  ছাত্র–জনতার জুলাই অভ্যুত্থানে সাংবাদিকদের ভুমিকা ছিল অত্যন্ত গুরুত্ব-তাৎপর্যপূর্ণ।  সাংবাদিকদের অগ্রণী ভূমিকার কারণে জুলাই আন্দোলন সফল হয়েছে।' 

তিনি বলেন, দেশের ক্রান্তিকালে সাংবাদিকরা এগিয়ে না আসলে দেশের অবস্থা আরো করুন হতো।  সাংবাদিকরা দেশ ও সমাজের দর্পন। সাংবাদিকদের সহযোগিতায় রাজনীতিবীদের পাশাপাশি সরকারের এগিয়ে আসা উচিত।  তিনি বলেন সাংবাদিকদের যে কোন ভালো কাজে আমি সম্পৃক্ত থাকবো।'  

এসময় উপস্থিত ছিলেন এসোসিয়শনের সভাপতি নাজমুল কবীর পাভেল, সিনিয়র সহ-সভাপতি  হুমায়ুন কবির লিটন, সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ,সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, সহ-সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, সদস্য  আজমল আলী প্রমুখ।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ