০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ১২ জুলাই

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২৯ জুন, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ন


সিলেটে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এমজাস) এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী ১২ জুলাই সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নগরীর জিন্দাবাজারস্থ ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।


কর্মশালায় আদায়কৃত রেজিস্ট্রেশন ফি, সিলেটের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মামুন হাসানের চিকিৎসা ব্যয় ফান্ডে প্রদান করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। 


ফটোগ্রাফি, মাল্টিমিডিয়া এবং টেলিভিশন সাংবাদিকতা নিয়ে আয়োজিত এই কর্মশালাটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে সাংবাদিকতা ও গণমাধ্যম সংশ্লিষ্ট নবীন ও অভিজ্ঞদের জন্য। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের প্রদান করা হবে সনদপত্র। এই প্রশিক্ষণ কর্মশালার রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।


প্রশিক্ষণের মূল বিষয়সমূহ: মাল্টিমিডিয়া সাংবাদিকতার সংজ্ঞা, প্রয়োজনীয়তা ও নৈতিকতা, স্ক্রিপ্ট রাইটিং কৌশল এবং স্পট ও জেনারেল নিউজ কাভারেজ, ফটো ও ভিডিও জার্নালিজমে স্টোরিটেলিং ও সেনসিটিভ নিউজ কভারেজ, সংবাদ-চিত্রে আলো, ফ্রেম ও কম্পোজিশনের ব্যবহার, ভিডিও, সাংবাদিকতায় বেসিক শট ও সাক্ষাৎকার গ্রহণ কৌশল এবং টেলিভিশন সাংবাদিকতা: রিপোর্ট তৈরির প্রক্রিয়া। 


এই প্রশিক্ষণে শুধু সাংবাদিকই নয়, আগ্রহী যে কেউ অংশ নিতে পারবেন। অংশগ্রহণের জন্য আগ্রহীদের নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।


রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ: ০১৭১৬-২৪৩৫০৮, ০১৭১২-৭৬৯০৫০, ০১৯৫৪-৫৯০২৪৩


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট, এমজাস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ