জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৯ জুন, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা বলেছেন, 'ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিককে সঙ্গে নিয়েই আমরা দেশ গড়তে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও একই নির্দেশনা। এই দেশ সবার, কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই।'
রোববার (২৯ জুন) বিকেল ৩টায় সিলেটের বিশ্বনাথ পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে ‘অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে’ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লুনা বলেন, 'আওয়ামী লীগ সরকার গত ১৬-১৭ বছর ধরে মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। ভোটের অধিকার, মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়ার কারণেই জনগণের তোপের মুখে সরকার প্রধানসহ এমপি-মন্ত্রীরা একসময় দেশ ছেড়ে পালিয়ে ছিলেন। আওয়ামী লীগ সংখ্যালঘুদের উন্নয়নে কিছুই করেনি, অথচ তাদের রিজার্ভ ভোটার হিসেবে ব্যবহার করেছে।'
তিনি বলেন, 'আমরা বিশ্বাস করি, এই দেশে সংখ্যালঘু বলে কিছু নেই। সবাই ভাই-বোন। কেউ নিজেদের সংখ্যালঘু ভাববেন না। বিএনপি প্রতিশোধ নয়, বরং শান্তি ও উন্নয়নের রাজনীতি করে। ব্যক্তির অপকর্মের দায় দল নেয় না, আর নিরীহ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেদিকে আমাদের লক্ষ্য থাকবে।'
সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিরা পৌর শহরের দুর্গাপুর (কারিকোনা) শশ্মানঘাট ও পুরাণবাজারের রথবাড়ীর জমি অবৈধ দখলমুক্ত করে সেখানে কেন্দ্রীয় মন্দির ও শ্মশানঘাট নির্মাণের দাবি জানান। পাশাপাশি উপজেলাজুড়ে বিভিন্ন অবহেলিত মন্দির-আখড়ার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান তারা।
সভায় সভাপতিত্ব করেন রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দ্র জ্যোতি দে। সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ঝলক আচার্য্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে, জেলা পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন ইউনিয়নের নেতারা।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান এবং গীতা পাঠ করেন দেবব্রত চক্রবর্তী।
সভার মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলার দেওকলস ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শশাংঙ্ক বৈদ্য, বিশ্বরূপ মডেল মন্দিরের পরিচালক রমা কান্ত দে, শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন দুর্গা পূজা কমিটির সভাপতি বিজয় চন্দ্র দে, শ্রীশ্রী রাধারমন জিউর আখড়া দত্তার সাধারণ সম্পাদক নিশি কান্ত পাল, বিশ্বরূপ মডেল মন্দিরের সভাপতি অরুণ চন্দ্র নাথ, উপজেলার মৌজপুর গ্রামের ননী দাশ, দিঘলী গ্রামের সুনীল পাল, বাউসী গ্রামের বাবু লাল বৈদ্য প্রমুখ।