জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৯ জুন, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ন
সিলেট বিভাগের একমাত্র মডেল গ্রাম 'ডুংরিয়া মডেল গ্রাম সমবায় সমিতি লিমিটেড'র সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিলানী মিয়া।
রোববার (২৯ জুন) বিকেলে শান্তিগঞ্জের এফআইভিডিবির হলরুমে 'ডুংরিয়া মডেল গ্রাম সমবায় সমিতি'র সভায় সর্বসম্মতিক্রমে জিলানী মিয়াকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। সভায় উপজেলা সমবায় কর্মকর্তা রুহুন হাছানসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷
জানা যায়, গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পূর্ববর্তী কমিটির সাধারণ সম্পাদক সমিতির সভাসমূহে অনুপস্থিত থাকায় সমিতির গঠনতন্ত্র অনুযায়ী এক জরুরী সভা আহ্বান করা হয়। সভায় সমিতির সদস্যবৃন্দ ও উপজেলা সমবায় কর্মকর্তার উপস্থিতিতে জিলানি মিয়াকে সমিতির সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করা হয়। আগামী দুই বছরের জন্য এই পদে দায়িত্ব পালন করবেন তিনি।
অনুভূতি প্রকাশ করে জিলানী মিয়া বলেন, 'গ্রামবাসী বিশ্বাস ও আস্থা রেখে আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি সবার প্রতি কৃতজ্ঞ। নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যেতে চাই। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি৷'
শান্তিগঞ্জ, জীলানী মিয়া