০৪ মে ২০২৬

দৈনন্দিন

দিরাই পৌরসভায় ১৪ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৯ জুন, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ন


প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ
সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৪ কোটি ৩৭ লাখ ৪২ হাজার ৬৯৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

রোববার (২৯ জুন) দুপুরে পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই বাজেট পেশ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক অভিজিৎ সূত্রধর।

বাজেটের মধ্যে অবকাঠামো নির্মাণ খাতে সর্বোচ্চ ১০ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ১৩ লাখ ১৫ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ৩ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা। এতে ৫ লাখ ২৫ হাজার টাকা উদ্ধৃত রয়েছে।

উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১১ কোটি ২৯ লাখ ৫২ হাজার ৬৯৯ টাকা ৪৪ পয়সা এবং ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ২৩ লাখ টাকা। ফলে উন্নয়ন খাতে উদ্ধৃত রয়েছে ৬ লাখ ৫২ হাজার ৬৯৯ টাকা ৪৪ পয়সা।

বাজেট উন্মুক্তকরণ সভায় প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার। সভায় আরও উপস্থিত ছিলেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসাইন, সমাজসেবা কর্মকর্তা সাকিফ ইশমাম চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুর ইসলাম খান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক অভিজিৎ সূত্রধর বলেন, 'দায়িত্ব নেওয়ার পর থেকে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ বিভিন্ন খাতে উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি। পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ও সৌন্দর্য বর্ধনে ড্রেন নির্মাণে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'সম্মানিত পৌরবাসীর নিয়মিত কর প্রদানের মাধ্যমে আমরা এ উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করতে পারি।'


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

দিরাই, পৌরসভা, বাজেট, অবকাঠামো

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ