০৪ মে ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

'কেএসআরএম দেশের স্থাপত্যশিল্পের গর্বিত অংশীদার'

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৯ জুন, ২০২৫ ৩:০৪ অপরাহ্ন


‘কেএসআরএম বাংলাদেশের স্থাপত্যশিল্পের গর্বিত অংশীদার। কোয়ালিটি স্টিল ম্যানুফ্যাকচারিং কেএসআরএম দেশের সুপরিচিত একটি ব্র্যান্ড। গুণগত মানের কারণে এই রড সিভিল ইঞ্জিনিয়ার, নির্মাণ শ্রমিক ও নির্মাতাদের কাছে আস্থা ও বিশ্বস্ততার প্রতীক হয়ে উঠেছে।’

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় সুনামগঞ্জ শহরতলীর লতিফা কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন কেএসআরএম সিলেট জোনের প্রধান এজিএম মোজাম্মেল হক চৌধুরী। তিনি আরও বলেন, 'সকলের পরামর্শ ও সমস্যা জানতেই জেলা ও উপজেলা পর্যায়ে এই ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে। প্রতিষ্ঠানের মান ধরে রাখতে সকলের সহযোগিতা অপরিহার্য।'

কেএসআরএম সিলেটের ব্র্যান্ড অফিসার মিজানুল ইসলাম এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. মুরাদ মল্লিক ও সিরাজুল ইসলাম।

ডিলারদের মধ্যে বক্তব্য দেন মেসার্স এম এম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মোয়াজ্জেম হোসেন, মের্সাস ফাইজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাজেদুল হক নয়ন, ইঞ্জিনিয়ার মোবাশ্বের বিল্লাহ ও রাসেল আহমদ।

অনুষ্ঠানের একপর্যায়ে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কেএসআরএম, সুনামগঞ্জ, মতবিনিময়, সভা, স্টিল, স্থাপত্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ