০৪ মে ২০২৬

দৈনন্দিন

সাংবাদিককে নিয়ে অপপ্রচার, গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিবাদ

প্রতিনিধি, গোয়াইঘাট, সিলেট

প্রকাশঃ ২৮ জুন, ২০২৫ ৬:১৮ অপরাহ্ন



গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মো. বিলাল উদ্দিনকে জড়িয়ে একটি পত্রিকায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছে গোয়াইনঘাট প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিকেরা।

শুক্রবার (২৭ জুন) গোয়াইনঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, মো. বিলাল উদ্দিন একজন সৎ, সমাজসচেতন, জনপ্রিয় ও পেশাদার সাংবাদিক। তাঁর জনপ্রিয়তা ও সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল মিথ্যা তথ্যের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করেছে, যা অনভিপ্রেত ও নিন্দনীয়।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের অপপ্রচার সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। ভবিষ্যতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থেকে সঠিক তথ্য যাচাই করে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান তাঁরা।

একই সঙ্গে স্থানীয় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান প্রেসক্লাব নেতারা।



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

গোয়াইনঘাট প্রেসক্লাব, সাংবাদিক বিলাল উদ্দিন, মিথ্যা সংবাদ প্রতিবাদ, সাংবাদিক অপপ্রচার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ