০১ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

ফেব্রুয়ারির আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয় : বিএনপি নেতা আমির খসরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ জুন, ২০২৫ ৫:২০ অপরাহ্ন


জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তাব প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 'ফেব্রুয়ারির আগে স্থানীয় সরকার নির্বাচন মোটেই সম্ভব নয়।'

শনিবার (২৮ জুন) দুপুরে সিলেটের মেন্দিবাগে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে ‘সিলেট বিজনেস ডায়লগ’-এ অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আমির খসরু বলেন, 'আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলি না। রাজনৈতিক দল হিসেবে তারা চাইতেই পারে, এটি তাদের সাংবিধানিক অধিকার। তবে নির্বাচন কমিশন বলেছে, তারা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। এর পর আর কথা থাকার কথা না।'

একইসাথে বিএনপির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, 'বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। বিএনপি গণমানুষের দল, আর দেশের মানুষও নির্বাচনের জন্য অপেক্ষা করছে যাতে দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরতে পারে।'

বিজনেস ডায়লগের মূল পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যবসাবান্ধব পরিবেশ, অবাধ বাজারনীতি ও সরকারের দায়বদ্ধতা নিয়ে কথা বলেন। পরে ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন বিএনপির এই শীর্ষ নেতা।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

আমির খসরু মাহমুদ, চৌধুরী, সিলেট বিজনেস ডায়লগ, স্থানীয় সরকার নির্বাচন, জামায়াত নির্বাচন প্রস্তাব,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ