ওসমানীনগর তালামীযে ইসলামিয়ার নেতৃত্বে জাকির–জুমান
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৮ জুন, ২০২৫ ১২:২৮ অপরাহ্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পঞ্চগ্রাম ছাত্র ও সমাজ কল্যান পরিষদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ জুন) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুটি কেন্দ্রের মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প চলে। ক্যাম্পে প্রায় একহাজার লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ক্যাম্পে সেইফটি সোস্যাল অর্গানাইজেশন টেকনিক্যাল সাপোর্ট প্রদান করে। দিনভর ক্যাম্পিংয়ে নির্বাহী কমিটির সদস্য, কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত থেকে ক্যাম্পিং সফলভাবে সম্পন্ন করেন।
ক্যাম্প দুটি হল পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও পঞ্চগ্রাম দারুল উলুম কাড়ারাই মাদ্রাসা। ক্যাম্পেইনে মোট ৯৫৪ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
আয়োজকরা জানান, তরুণদের মধ্যে রক্তদানের সচেতনতা তৈরি, স্বেচ্ছাসেবী মূল্যবোধ জাগ্রত করা, একটি স্থানীয় জরুরি রক্ত সহযোগিতা নেটওয়ার্ক গড়ে তোলাই এ ক্যাম্পিং এর মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ রকম সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালন করবে এ সংগঠন।
সুনামগঞ্জ, শান্তিগঞ্জ, রক্তের গ্রুপ, ব্লাড গ্রুপিং, ক্যাম্প