০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

মাধবপুরে ৪র্থ শ্রেণির ছাত্রী হত্যার প্রকৃত আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ

প্রকাশঃ ২৬ জুন, ২০২৫ ১০:৩৫ অপরাহ্ন


হবিগঞ্জের মাধবপুরে এক্তিয়ারপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তারের হত্যার প্রকৃত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার এক্তিয়ারপুর বাজারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী ও সুমাইয়া আক্তারের সহপাঠিরা অংশগ্রহণ করেন।
 
মানববন্ধনে বক্তারা জানান, গেল ১৬ জুন সন্ধ্যায় সুমাইয়ার আপন চাচা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে তাকে তার চাচা কুপিয়েছে বলে জানায়। কিন্তু পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আশিক মিয়াসহ অনেকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দেয়া হয়েছে। 

এসময় ঘটনার সাথে জড়িতদের তদন্তপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

প্রসঙ্গত, ১৬ জুন সোমবার রাতে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের বেনু মিয়ার মেয়ে এবং স্থানীয় এক্তিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সুুমাইয়া আক্তারকে কুপিয়ে ফেলে রেখে যায় তার চাচা। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় তার পিতা বাদি হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সুমাইয়া আক্তার হত্যাকাণ্ড,মাধবপুর প্রাথমিক শিক্ষার্থী হত্যা,এক্তিয়ারপুর মানবন্ধন,হবিগঞ্জ শিশু হত্যা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ