০৪ মে ২০২৬

দৈনন্দিন

জগন্নাথপুরে এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৪

জগন্নাথপুর প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৬ জুন, ২০২৫ ৯:২৮ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সারাদেশের ন্যায় আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রথম দিনে ২৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একামেডিক সুপারভাইজার অরূপ রায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, এবারের এইচএসসি পরিক্ষায় জগন্নাথপুর উপজেলার ১০টি কলেজে ২টি কেন্দ্র ১৩৯৬ জন শিক্ষার্থী অংশ নেন। এরমধ্যে ৪২৯ জন ছাত্র এবং ৯৬৭ জন ছাত্রীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৬ জন, যার মধ্যে ১৫ জনই ছাত্রী।

অপরদিকে, ৭টি মাদরাসা প্রতিষ্ঠান থেকে একটি পরীক্ষা কেন্দ্রে মোট ২৩৯ জন শিক্ষার্থী অংশ নেন। যেখানে ১২৩ জন ছাত্র ও ১১৬ জন ছাত্রীর মধ্যে ২ জন ছাত্র মিলে আরও ৮ জন অনুপস্থিত ছিলেন।

অরূপ রায় বলেন, 'শান্তিপূর্ন পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে মোট শিক্ষার্থীর মধ্যে ২৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।' 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

এইচএসসি পরিক্ষা, আলিম পরিক্ষা, এইচএসসি ও সমমান পরীক্ষা, জগন্নাথপুর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ