০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

ওসমানীনগরে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ সভা অনুষ্ঠিত

প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট

প্রকাশঃ ২৬ জুন, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ন


সিলেটের ওসমানীনগরে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে ওসমানীনগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।


ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ ইকবাল ইবনে জসিমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) অতিরিক্ত পরিচালক ড. কাজী মজিবুর রহমান। 


বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্তি পরিচালক ড. মো: মোশাররফ হোসেন, কৃষি

সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ। বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফ রব্বানী। 


কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, শাহীনুর রহমান ও জাহেদ আহমদ প্রমূখ। শুরুতে কুরআন তিলাওয়াত করেন সাংবাদিক কাজী আবুল কালাম আজাদ। এছাড়া স্থানীয় নবীন ও প্রবিন কৃষকসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সভাস্থলে কৃষকের উৎপাদিত বিভিন্ন ধরণের ফল ও সবজি প্রদর্শন করা হয়।



শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ