০৪ মে ২০২৬

দৈনন্দিন

কানাইঘাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

প্রতিনিধি, কানাইঘাট, সিলেট

প্রকাশঃ ২৬ জুন, ২০২৫ ৯:৩৭ পূর্বাহ্ন




 কানাইঘাটে আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৫জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কংগ্রেসের আয়োজন করা হয়। 

 

এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ' প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে বিশদ আলোচনা হয়।



উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তারের সভাপতিত্বে ও সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) দেবল সরকারের পরিচালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেটের উপ- পরিচালক মোস্তফা ইকবাল আজাদ। 

 

 

বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জিলানী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার বিশ্বজিত রায়। 

 

এছাড়া আরও বক্তব্য রাখেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, কৃষি উদ্যোক্তা রহমত উল্লাহ, ফয়জুল হাসান, স্বপ্না রানী দাস প্রমুখ। 

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সাংবাদিক আব্দুন নুর, মুমিন রশিদ, আমিনুল ইসলাম, সুজন চন্দ অনুপ। এছাড়াও পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সদস্যগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস, কানাইঘাট, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ