০৪ মে ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

জৈন্তাপুরে ট্রাকচাপায় এসিআই কোম্পানীর কর্মকর্তার মৃত্যু

প্রতিনিধি, জৈন্তাপুর, সিলেট

প্রকাশঃ ২৫ জুন, ২০২৫ ৮:২৫ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেটের জৈন্তাপুরে পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে এসিআই কোম্পানীর বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার হরিপুর পাখিটেকি নামক এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে এ ঘটনা ঘটে। 

নিহত আনোয়ার হোসেন (৩৫) বরিশাল জেলার মুলদী থানার চর খলিফা গ্রামের তফাজ্জুল হক ব্যাপারীর ছেলে। তিনি এসিআই কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সিলেট-তামাবিল মহাসড়কের পাখিটিকে এলাকায় সিলেটগামী পাথর বোঝাই একটি ট্রাক একইদিকে যাওয়া একটি মোটরসাইকেলকে (ঢাকা মেট্রো-ল-৫৪-২৭৫৮) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর নিহত হন। 

তামাবিল হাইওয়ে থানার (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, 'দুর্ঘটনায় সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।’ এ ঘটনায় ট্রাকটিকে আটক করেছে পুলিশ। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জৈন্তাপুর সড়ক দুর্ঘটনা,এসিআই বিক্রয় প্রতিনিধি নিহত,সিলেট তামাবিল মহাসড়ক দুর্ঘটনা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ