
প্রতি বছরের ন্যায় এবারও সিলেটের প্রথম ‘আত্মবিশ্বাস জাগিয়ে সুপ্ত প্রতিবাকে কাজে লাগিয়ে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘ফল ও ফুল এর উৎসব ২০২৫’ আয়োজন করেছে নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজ।
বুধবার (২৫ জুন) সকালে নগরীর চৌখিদেখি নলেজ গার্ডেন স্কুল কলেজ এর প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী পর্বের শুরুতেই বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি কলেজের অধ্যক্ষ শিশির সরকার । তিনি ফল-মূলের পুষ্টিগুণ, ফলের গুরুত্ব এবং সিলেটের আবহাওয়া ও মাটি উপযোগী ফলজ ও বনজ ঔষুধীগুণ সম্পন্ন বৃক্ষরোপন ও ফুল নিয়ে আলোচনা করেন।
সৈয়দ ইমজিয়াজুর রাহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ এম.আমির উদ্দিন পাভেল।
এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
অনুষ্ঠানে দেশী-বিদেশী প্রায় ৪০/৫০ প্রজাতির ফলের প্রদর্শন হয়। প্রথম পর্ব শেষে অতিথি, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সবাইকে ফল দিয়ে আপ্যায়ন করানো হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকের প্রযোজনায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এক সাংস্কৃতিক অনুষ্ঠান। অপরাহ্ন পর্যন্ত সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষকবৃন্দ; সাংবাদিক, শিল্প ও সাহিত্য ব্যক্তিত্বের উপস্থিতি উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত। এই উৎসবকে আরও আনন্দময় করতে উপস্থিত হয়েছিলেন অনেক সাবেক শিক্ষক ও শিক্ষার্থী।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজ, সিলেট, সিলেট নগরী


