
সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে পুশইন হওয়া শিশু, নারী ও পুরুষকে মানবিক সহায়তা প্রদান করে তাঁদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের জাহান আরা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে আটককৃত শিশু ও নারী পুরুষকে থাকা, খাওয়া, পোশাক ও চিকিৎসার ব্যবস্থা করেন তিনি।
এর আগে, মঙ্গলবার ভোরে উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে কুড়িগ্রাম জেলার ১৯ জন এবং পাবনার একজনকে পুশইন করে বিএসএফ। তাঁদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। খবর পেয়ে সীমান্তবর্তী এলাকা থেকে তাঁদের আটক করে ছাতক থানায় হস্তান্তর করে বিজিবি। পরে তাঁদেরকে উত্তর খুরমা ইউনিয়নের জাহান আরা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রে রাখা হয়।
এ ঘটনায় দুপুরে আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে আতককৃতদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
ছাতক সীমান্ত পুশইন ,নোয়াকোট পুশইন ২০২৫, বিএসএফ পুশইন বাংলাদেশ, ছাতকে ইউএনও মানবিক সহায়তা


