দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২২ এপ্রিল, ২০২৫ ৪:৩০ অপরাহ্ন
সুনামগঞ্জ শহরের সাহেববাড়ী ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী কসমেটিকস ও খাদ্যপণ্য বিস্কুট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২২ এপ্রিল ) ভোররাতে ২৮ বিজিবি ব্যাটালিয়নের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে সাহেববাড়ী ঘাটের সুরমা নদীতে অভিযান পরিচালনা করা হলে একটি মালিকবিহীন ইঞ্জিনচালিত নৌকায় থাকা ভারতীয় বেটনোবিট সি, হোয়াইট টোন, পন্ডস ব্রাইট ক্রিমসহ মোট ৬ হাজার ১৩০টি কসমেটিকস সামগ্রী এবং ৪ হাজার ১৭০ প্যাকেট বিস্কুট জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ১২ হাজার ৯২০ টাকা।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম। তাদের সঙ্গে ছিলেন ২৮ বিজিবি’র আরও সাতজন সদস্য।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “বিজিবির নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে সীমান্তে চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযান তারই একটি সফল দৃষ্টান্ত।”
তিনি আরও জানান, জব্দকৃত মালামাল শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সুনামগঞ্জ চোরাচালান, সাহেববাড়ী ঘাট অভিযান, ভারতীয় কসমেটিকস জব্দ, বিজিবি অভিযান, ২৮ বিজিবি ব্যাটালিয়ন, সীমান্ত চোরাচালান বাংলাদেশ, সুরমা নদী অভিযান, মেহেদী হাসান হৃদয়, রফিকুল ইসলাম বিজিবি, একে এম জাকারিয়া কাদির