০৪ মে ২০২৬

দৈনন্দিন

সিলেট পুলিশের সহায়তায় পাওনা টাকা ফেরত পেলেন প্রবাসী বিশ্বজিৎ

প্রেসবিজ্ঞপ্তি

প্রকাশঃ ২৪ জুন, ২০২৫ ১:৫৭ অপরাহ্ন




জুয়েলারি জমা দিয়ে অর্থ ফেরতে সময়ক্ষেপনের ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সহায়তায় পাওনা টাকা ফেরত পেলেন চাঁদপুরে সৌদি প্রবাসী বিশ্বজিৎ। বিশ্বজিৎ সৌদি আরব প্রবাসী এবং চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বাসিন্দা। 

 

মঙ্গলবার (২৪মে) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তথ্য নিশ্চিত করেছেন এসএমপি’র এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

পুলিশ জানায়, প্রবাসী বিশ্বজিৎ তার স্ত্রীর জন্য সিলেট নগরীর জিন্দাবাজারস্থ দ্য নিউ হেভেন্স জুয়েলার্স নামক প্রতিষ্ঠান থেকে জুয়েলারি ক্রয়ের উদ্দেশ্যে তিন লক্ষ টাকা প্রদান করেন। তবে প্রতিষ্ঠানটির প্রদত্ত জুয়েলারি বিশ্বজিৎ এর মনমতো না হওয়ায় তিনি উক্ত জুয়েলারি গ্রহণ না করে অর্থ ফেরত চান।কিন্তু জুয়েলার্স প্রতিষ্ঠানের মালিক প্রদীপ টাকা ফেরতের বিষয়ে সময়ক্ষেপণ করতে থাকেন।  

 

পুলিশ আরও জানান, প্রবাসী বিশ্বজিৎ পুলিশের সহায়তা চাইলে, এসএমপি‘র পুলিশ কমিশনার নির্দেশনায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ মো. মিজানুর রহমান বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির মালিক প্রদীপের সাথে সঙ্গে আলোচনায় বসেন। আলোচনার প্রেক্ষিতে প্রদীপ দ্রুত টাকা পরিশোধ করবেন মর্মে আশ্বস্ত করেন।  

 

সোমবার (২৩জুন) প্রতিষ্ঠানটি দুই লক্ষ টাকা পরিশোধ করেছেন এবং অবশিষ্ট এক লক্ষ টাকা আগামী ১০ জুলাই পরিশোধ করবেন বলে জুয়েলার্স প্রতিষ্ঠানের মালিক আশ্বস্ত করেছেন বলে পুলিশ জানায়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ