০৪ মে ২০২৬

দৈনন্দিন

জৈন্তাপুর ও ছাতক সীমান্তে ৩৯জনকে বিএসএফ’র পুশইন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ জুন, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ন


সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্ত দিয়ে ৩৯ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ।

 

মঙ্গলবার (২৪জুন) ভোররাত থেকে সকালে এসব পুশইনের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। 

 

বিজিবি জানায়, ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে ১৯ জনকে বাংলাদেশের সীমানায় ঠেলে দেয় বিএসএফ সদস্যরা। এসময় দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।

 

আটককৃতদের মধ্যে তিনটি পরিবারের নারী, পুরুষ, শিশুসহ ১৯ জন সদস্য রয়েছেন। তাদের সকলের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রামে।

 

একইভাবে, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করা হয়। তাদের মধ্যে তিনটি পরিবারের নারী পুরুষ ও শিশু রয়েছেন। তারাও বিজিবির হেফাজতে রয়েছে।

 

এদের মধ্যে, ১৯ জনের বাড়ি কুড়িগ্রাম ও ১ জনের বাড়ি পাবনা জেলায়।

 

বিজিবি আরও জানায়, তারা সকলেই বিভিন্ন সময়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে বিভিন্ন স্থানে বসবাস করছিলেন।

 

আটককৃতদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

পুশইন, আটক, ভারত, বাংলাদেশ, সীমান্ত, ছাতক, জৈন্তাপুর, সিলেট, সুনামগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ