৩০ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

করোনা ভাইরাস প্রতিরোধে সিকৃবি'তে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২৩ জুন, ২০২৫ ১০:০০ অপরাহ্ন


করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ও স্বাস্থ্য সুরক্ষায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, ব্লিচিং পাউডার ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে উপাচার্যের সচিবালয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট ও দপ্তর প্রধানদের মাঝে এসব সুরক্ষাসামগ্রী বিতরণ করেন উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। 

পরে করোনা ভাইরাস বিস্তার রোধে করনীয় বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, 'করোনার বিস্তার রোধে আমাদের সচেতনতা, দায়িত্ববোধ এবং সম্মিলিত প্রচষ্টা সবচেয়ে বেশি জরুরি। করোনার নতুন প্রাদুর্ভাবকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন, প্রচারপত্র বিলি, সচেতনতা ও প্রতিরোধ বিষয়ে করণীয়, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ফার্স্ট এইড বক্স রাখাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।' 


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় করোনা, সিকৃবি স্বাস্থ্য সুরক্ষা , করোনা প্রতিরোধ ২০২৫, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, ব্লিচিং পাউডার বিতরণ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ