০৪ মে ২০২৬

দৈনন্দিন

বড়লেখা সীমান্তে রোহিঙ্গাসহ ১৬ জনকে ‘পুশইন’ করলো বিএসএফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৩ জুন, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারসাইল সীমান্ত দিয়ে ১২ রোহিঙ্গাসহ ১৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৩ জুন) সকালে লাটু বিওপির আওতাধীন এই সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেন। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, সকাল ৯টার দিকে কুমারসাইল গ্রামের বাসিন্দারা কয়েকজন ক্লান্ত ও অসুস্থ নারী-পুরুষ এবং শিশুকে ঘোরাঘুরি করতে দেখেন। এদের মধ্যে কয়েকজনকে রোহিঙ্গা ভেবে তাঁদের আটক করে বিজিবিকে খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১৬ জনকে নিজেদের হেফাজতে নেয় বিজিবি। তাদের মধ্যে ১২ জন রোহিঙ্গা এবং বাকি ৪ জন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে পুলিশ।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী বলেন, 'বিএসএফ তাদেরকে জোরপূর্বক সীমান্তের শূন্যরেখা পর্যন্ত নিয়ে এসে বাংলাদেশে ঢুকিয়ে দেয়।' 

বড়লেখা থানার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, 'আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বড়লেখা রোহিঙ্গা পুশইন মৌলভীবাজার সীমান্ত পুশইন বিএসএফ বাংলাদেশ পুশইন রোহিঙ্গা অনুপ্রবেশ বড়লেখা সীমান্ত পুশইন খবর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ