০৪ মে ২০২৬

দৈনন্দিন

সিলেটে ২৪ ঘন্টায় আরও দুইজনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২১ জুন, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ন


সিলেটে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯জনে। শনিবার (২১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় ৯ জনের করোনাভাইরাস পরীক্ষার পর নতুন করে দুইজনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন করে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে সিলেটে ৮৭জনের করোনা পরীক্ষা করা হয়েছে। 


প্রতিবেদনে উল্লেখ করা হয়, আক্রান্তদের ৮জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঁচজন, নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও আল হারামাইন হাসপাতালে একজন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, করোনা ভাইরাস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ